সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

পিআরের বিকল্প কেউ চিন্তা করলে দেশপ্রেমিক হতে পারে না: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আমরা আর খুনি ও চাঁদাবাজদের সহযোগী হবো না। এদেশ আমাদের, এদেশে জন্মগ্রহণ করেছি, এ দেশকে সুন্দর করার জন্য আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে। এর বিকল্প কেউ চিন্তা করলে সে দেশপ্রেমিক হতে পারে না।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে ইসলামী আন্দোলন জেলা ও মহানগর শাখা আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, গত বছরের ৫ আগস্টের পরে একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য দেশে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, গত ১৮ জুনের ঢাকার মহাসমাবেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রধানরা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে গিয়েছেন। আজকেও নারায়ণগঞ্জের পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল এসে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের অবদানের প্রশংসা ও কৃতজ্ঞতা স্বীকার করে গিয়েছেন। তারা বলেছেন, স্বৈরাচার তাড়ানোর পর তারা আমাদের অনেক সহযোগিতা করেছেন। আমরা আছি আপনাদের সাথে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরার, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।অন্যান্য সংগঠনের মধ্যে ছিলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি আব্দুল জাব্বার, খেলাফত মজলিশের সহকারী যুগ্ম মহাসচিব আলহাজ্ব সিরাজুল মামুন প্রমুখ।

আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি নুর হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, প্রশিক্ষণ সম্পাদক মাহদি হাসান, জেলার সহ সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম, মুহাম্মদ ওমর ফারুক, সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর কবির, জয়েন্ট সেক্রেটারি আমান উল্লাহ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফারুক আহমেদ মুন্সি, ছাত্র যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ যোবায়ের হোসেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি মুফতি আবদুল হাকিম আদ দিফায়ী, শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহীন আদনানসহ নেতৃবৃন্দ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ