সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ব্রাহ্মণবাড়িয়ার ৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে সংগঠনের কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) প্রার্থীদের নামের প্রাথমিক তালিকার অনুমোদন দিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক ও নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রশাসন সমন্বয়কারী এম আবু হানিফ নোমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মাওলানা নেছার আহমদ আন-নাছিরী, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ইসলামী আন্দোলনের জেলা উপদেষ্টা মুফতি জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানকে প্রাথমিকভাবে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর), ব্রাহ্মণবাড়িয়া-৫ (বাঞ্ছারামপুর) আসনে প্রার্থীর নাম ঘোষণা হয়নি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ