রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

জুলাই অভ্যুত্থনে আহতদের জন্য বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সহায়তার উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৈয়ব আহমেদ সিয়াম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)

২০২৪ সালের আলোচিত জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার জন্য বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সহায়তা কার্যক্রম চালু করেছে ‘জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ’ এবং বেসরকারি মানসিক স্বাস্থ্য সংস্থা LifeWave। রোববার (১৩ জুলাই ২০২৫) এক যৌথ বিবৃতিতে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।

এ উদ্যোগের আওতায় অভ্যুত্থানে অংশ নেওয়া আহত শিক্ষার্থী ও সাধারণ আন্দোলনকারীরা নিবন্ধনের মাধ্যমে Project MindRestore নামক মানসিক স্বাস্থ্য সহায়তা প্রোগ্রামে অংশ নিতে পারবেন। সেবা গ্রহণের জন্য নিবন্ধন লিংক প্রকাশ করা হয়েছে: https://tinyurl.com/julyahoto।

জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের মুখপাত্র সৈয়ব আহমেদ সিয়াম বলেন, “২০২৪ সালের জুলাইয়ে আমরা যারা রাজপথে ছিলাম, তারা শুধু আগুন আর রক্ত দেখিনি, দেখেছি ভয়, গুম, গ্রেপ্তার আর নিপীড়নের রূপ। কেউ হারিয়েছে বন্ধু, কেউ এখনও রাতের ঘুম হারিয়ে আতঙ্কে দিন কাটায়। এই মানসিক যন্ত্রণার সাথেই অনেকে এখনো বেঁচে আছে।”

তিনি আরও বলেন, “আমরা শহীদদের স্মরণ করি ঠিকই, কিন্তু যারা বেঁচে আছে অথচ ভেতরে ভেঙে পড়েছে—তাদের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই ‘LifeWave’-এর সঙ্গে যৌথভাবে চালু করছি ‘Project MindRestore’।”


“এই সেবাটি আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া ছাত্র-জনতার জন্য পুরোপুরি বিনামূল্যে। রেজিস্ট্রেশনের পর মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দল সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় থেরাপি ও কাউন্সেলিং প্রদান করবে।”

তিনি বলেন, “মানসিক ক্ষতকে অদেখা রাখলে তা ভবিষ্যতে ভয়াবহ হয়ে উঠতে পারে। আমরা চাই, যারা প্রতিবাদ করেছিল, যাদের হৃদয়ে জ্বালা এখনো তাজা—তারা যেন নতুন করে বাঁচার সাহস পান।”

শুধু মানসিক সহায়তা নয়, জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ জুলাই অভ্যুত্থানের ঘটনার ঐতিহাসিক দলিল সংরক্ষণে কাজ করছে। এরইমধ্যে তারা “শহীদদের শেষ মুহূর্তগুলো” নামে একটি বই সিরিজ প্রকাশ করেছে, যা অভ্যুত্থানের নেপথ্য কাহিনি ও শহীদদের স্মৃতিচারণে দারুণ সাড়া ফেলেছে।

সেবা গ্রহণ করতে রেজিস্ট্রেশন করুন:  https://tinyurl.com/julyahoto

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ