সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জুলাই স্মৃতি সংলাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে রোববার (১৩ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক স্মৃতিচারণ অনুষ্ঠান ‘জুলাই স্মৃতি সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।

‎‎শাখা সহ-সভাপতি মোহাম্মদ জিমামুল হক আনাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল মাওলানা রাকিবুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন।

এছাড়াও জুলাই স্মৃতিচারণমূলক বক্তব্য দেন মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো একক ব্যক্তি বা গোষ্ঠী নয়। বরং জুলাই আন্দোলন ছিল দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের আন্দোলন। এই আন্দোলনে প্রতিটি দলের নেতাকর্মীরা নিজ দলের প্রধানের দিকনির্দেশনায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এজন্য কোনো একক ব্যক্তিকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড বলা, অন্য সকল দলের অংশগ্রহণকে অস্বীকার করার নামান্তর।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা জাকির হোসাইন বলেন, জুলাই বিপ্লবকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং এই বিপ্লব থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ইসলামি বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। জুলাই বিপ্লব যেমন তরুণদের নেতৃত্বে সংঘটিত হয়েছে, তেমনি ইসলামি বিপ্লবও আগামী দিনে তরুণদের মাধ্যমেই সংঘটিত হবে। সুতরাং আমাদের তরুণদেরকে আগামী দিনের বিপ্লবের নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ