সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট

ইসলামি দলগুলো নিয়ে রাজনৈতিক মঞ্চ তৈরির চেষ্টা চলছে: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলামি দলগুলোর মধ্যে পিআর পদ্ধতির বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। আমরা এখন সব ইসলামি দলকে এক করার চেষ্টা করছি, যেন তারা একসাথে একই প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে। আমাদের লক্ষ্য, ইসলামি মূল্যবোধে বিশ্বাসী সব দল ও জনগণকে নিয়ে একটি কার্যকর রাজনৈতিক মঞ্চ গঠন করা।

মঙ্গলবার (৮ জুলাই) নাটোরের গুরুদাসপুরে সমাবেশে আসতে নিহত এক কর্মীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শায়খে চরমোনাই বলেন, ৫৩ বছর ধরে যারা দেশ চালিয়েছে তারা মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের সংস্কৃতি বন্ধ করতে পারেনি। এখন শুধু ব্যক্তি বা দল পরিবর্তনে চলবে না, নীতি ও আদর্শ বদলাতে হবে। ইসলামই একমাত্র শান্তি ও মুক্তির পথ।

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, আমরা চাই জাতীয় সংসদে সব শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত হোক। পিআর পদ্ধতি অনুসরণ করলে সেটা সম্ভব। আমরা বলছি না সব সংস্কার একদিনেই শেষ করতে হবে, তবে যেগুলো জরুরি, সেগুলোর ভিত্তিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হোক।

পরে মুফতি ফয়জুল করিম সড়ক দুর্ঘটনায় নিহত ইসলামী আন্দোলন কর্মী গোলাম মোস্তফার (৪৫) কবর জিয়ারত করেন এবং তার পরিবারকে ১ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। একইসঙ্গে নিহত পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ