সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


ঢাকায় জাতিসংঘের কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিল করুন: খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তকে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি আখ্যায়িত করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠালগ্ন থেকে  ইসলাম ও মুসলিম দেশগুলোর জন্য কোনো উপকারে আসেনি। তারা যেসব দেশে অফিস খোলে সে দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। জাতিসংঘের কথিত মানবাধিকার কার্যালয় বাংলাদেশে পশ্চিমাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে এবং মুসলিম দেশের ধর্মীয় সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে হস্তক্ষেপের পথ উন্মুক্ত করবে।

বুধবার (২ জুলাই) বিকেলে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপà