শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ডিআইজির আশ্বাসে তিন ঘণ্টা পর খুলশির সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ডিআইজি কার্যালয়ের সামনে তিন ঘণ্টা সড়ক অবরোধ শেষে সরে দাঁড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। ডিআইজি আহসান হাবীব পলাশের আশ্বাসের পর বুধবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে খুলশি থানার সামনে ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আন্দোলনকারীদের দাবি, পটিয়া থানার ওসি ও অভিযুক্ত পুলিশের অপসারণ ও শাস্তির বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ডিআইজি কার্যালয়ে গিয়ে কথা বলতে অস্বীকৃতি জানালে আন্দোলনকারীরা সড়কেই অবস্থান নিয়ে দাবি জানান।

শেষ পর্যন্ত ডিআইজি আহসান হাবীব পলাশ সড়কে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে দাবি বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের ঘোষণা দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম মহাসচিব সাজ্জাদ হোসাইন বলেন, "আমরা মানুষের দাবি নিয়ে এসেছি, তাই রাস্তায়ই দাবি তুলেছি।"

এর আগে বুধবার সকাল ১০টা থেকে পটিয়ার ইন্দ্রপুল এলাকায়ও অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। মঙ্গলবার রাতে পটিয়া থানার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হন বলে দাবি করা হয়েছে।

পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, পুলিশের হামলার বিচার না হলে আন্দোলন চলবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ