শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ঝিনাইদহে সাপ নিয়ে খেলতে গিয়ে  জীবন গেলো কিশোরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ 

ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রামে সাপ নিয়ে খেলা করতে গিয়ে মাহাফুজুর রহমান (১৬) নামের এক কিশোর সাপের দংশনে মারা গেছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত মাহাফুজুর রহমান ওই গ্রামের মো. মতিয়ার রহমান মতির একমাত্র ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তালগাছ থেকে একটি সাপ ধরে মাহাফুজ টিফিন বাটিতে রেখে দেয়। মঙ্গলবার দুপুরে আবার সে তালগাছের কাছে গিয়ে সাপটি নিয়ে খেলতে শুরু করে। একপর্যায়ে সাপটি তাকে ছোবল দেয়। প্রথমে মাহাফুজ গাছের পাতা ঘষে এবং মুখ দিয়ে বিষ টেনে তোলার চেষ্টা করে। এতে তার অবস্থার আরও অবনতি ঘটে। সঙ্গে থাকা বন্ধু সোহান পরিবারের লোকজনকে খবর দেয়। বিকেল ৩টার দিকে মাহাফুজকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, যেখানে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। মঙ্গলবার গভীর রাতে মরদেহ গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। 

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা বলেন, "নিজের অজ্ঞতার কারণেই কিশোরটি প্রাণ হারিয়েছে। শিশু-কিশোরদের সাপসহ বিপজ্জনক প্রাণী নিয়ে খেলাধুলা না করার ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে।"

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাত-আরা জানান, “সাপে কামড়ানোর অনেকটা সময় পর রোগীকে হাসপাতালে আনা হয়, যা তার অবস্থাকে সংকটাপন্ন করে তোলে।” 

বুধবার সকালে জানাজা শেষে মাহাফুজুর রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ