সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি

যুব জমিয়তের সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুব জমিয়ত বাংলাদেশ ঘোষিত বিভাগীয় যুব সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনের দায়িত্বশীলরা।

এই ধারাবাহিকতায় বুধবার (২ জুলাই) বাদ আসর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় ঢাকা বিভাগীয় যুব সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা।

সভা শেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কৌশলগত মতবিনিময় হয় এবং আনুষ্ঠানিকভাবে সম্মেলনের পোস্টার উন্মোচন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম এবং যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল ও সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির।

সভায় সভাপতিত্ব করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা কালীম মাহফুজ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আকরাম শেখ।

এছাড়াও বাস্তবায়ন কমিটির অন্যান্য দায়িত্বশীলরা সভায় উপস্থিত থেকে নিজ নিজ অগ্রগতি তুলে ধরেন এবং সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন করণীয় নির্ধারণ করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ