শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ আগামীকাল অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা যশোরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: গাজী আতাউর রহমান দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীদের পতাকা র‍্যালি উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে অস্বীকৃতি মাওলানা বদরুদ্দিন আজমলের

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেনি হামাস 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির চুক্তি করতে প্রয়োজনীয় শর্ত মেনে নিয়েছে ইসরায়েল। বুধবার (২ জুলাই) ভোরে এমন তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার এমন ঘোষণার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হামাস। এতে তারা জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চায়। তবে এ যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় অবশ্যই স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হতে হবে। হামাস সরাসরি ট্রাম্পের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামাস তার বিবৃতিতে বলেছে প্রস্তাবটি তারা পর্যালোচনা করছে এবং যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে সিরিয়াস আলোচনা শুরুর জন্য তারা কাজ করছে।

হামাস আরও জানিয়েছে, তারা গাজার অন্যান্য গোষ্ঠীর সঙ্গে এ প্রস্তাব নিয়ে আলোচনা করবে। এরমাধ্যমে মূলত তারা কিছু সময় নেওয়ার চেষ্টা করবে।

কিন্তু হামাস এতে সরাসরি ইতিবাচক সাড়া দেয়নি কারণ, এই প্রস্তাবে স্থায়ী যুদ্ধবন্ধের সরাসরি কোনো বার্তা নেই। এটি হবে ৬০ দিনের যুদ্ধবিরতি। ওই সময় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আলোচনা হবে। কিন্তু যুদ্ধ যে বন্ধ হবে সেটির কোনো গ্যারান্টি নেই। আর হামাস এই গ্যারান্টিই চাচ্ছে। কারণ ইসরায়েলকে তারা কোনোভাবেই বিশ্বাস করে না।

সর্বশেষ চলতি বছরের শুরুতে দখলদারদের সঙ্গে হামাসের অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল। ওই সময় কথা ছিল যুদ্ধবিরতি চলাকালীন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা হবে। কিন্তু দখলদাররা পবিত্র রমজান মাসে মাঝরাতে গাজার ওপর আবারও বর্বরতা শুরু করে।

সূত্র: আলজাজিরা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ