সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি

শিক্ষার্থীদের ওপর হামলার আশঙ্কা এনসিপি নেতার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পটিয়া থানার ওসির বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সন্ধ্যা বা রাতে হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এনসিপির নেতা আরিফ সোহেল। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে এ আশঙ্কার কথা জানান তিনি।

আরিফ সোহেল তার পোস্টে বলেন, পটিয়ায় ফ্যাসিস্ট দোসর ওসির বিচারের দাবিতে রাজপথে থাকা ভাই, বোনদের ওপরে সন্ধ্যায় বা রাতের অন্ধকারে আর্মি-পুলিশ-র‍্যাব একত্রে হামলা চালাতে পারে, এমন সম্ভাবনা আঁচ করছেন অনেকে।

তিনি বলেন, এমনটা হলে সেটা হবে পুরনো ব্যবস্থার অনুগামী প্রশাসন ও কাঠামোর কফিনে সর্বশেষ পেরেক! আমাদের একজন কমরেডের গায়ে হাত পড়লেও আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে! 

তিনি আরো বলেন, এদিকে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সরাসরি বিপরীতে দাঁড়িয়ে, প্রতিনিয়ত রাষ্ট্রীয় সহিংসতার সম্ভাবনার মুখে লড়াই চালিয়ে যাওয়া ভাই, বোনদের এই উদ্যম ও সংকল্পকে ‘রাষ্ট্রীয় সমর্থনে সহিংসতা’ আখ্যা দিতে চাচ্ছেন কিছু কিছু বুদ্ধিজীবী।

এই রাষ্ট্রীয় সমর্থনটা কই? যখন রাষ্ট্রেরই পুলিশ জনতাকে পেটাচ্ছে, রাষ্ট্রের বাহিনীগুলোই উন্মুখ হয়ে আছে হামলার উদ্দেশ্যে? এসব জনবিচ্ছিন্ন, লড়াইয়ের ময়দান থেকে ডিটাচড, বুকিশ তাত্ত্বিক ও তত্ত্ব নয় বরং জীবন্ত, সজীব তত্ত্ব ও সংগ্রামের প্র‍্যাক্সিসই নতুন বাংলাদেশের পথ দেখাবে।

এসএক/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ