মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে জাতীয়তাবাদী ছাত্রদলের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ মুয়াজ মাহমুদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ শুক্রবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তি প্রকাশ এ শুভেচ্ছা জানায় বিএনপির ছাত্রসংগঠনটি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ শুভেচ্ছা বার্তায় তারা মুয়াজ মাহমুদের প্রতিভার যথাযথ বিকাশের মাধ্যমে ভবিষ্যতে বিশ্বের দরবারে বাংলাদেশের নাম আরও উজ্জ্বলতর করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে হাফেজ মুয়াজ মাহমুদ। তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে মুয়াজ মাহমুদ। এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে পুরষ্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

প্রসঙ্গত, চলতি বছরের ২১ আগস্ট মক্কায় ৪৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে হাফেজ মুয়াজ ১৫ পারা গ্রুপে ১ম স্থান অর্জন করেন। এভাবেই বাংলাদেশী হাফেজরা বারবারই বৈশ্বিক পরিসরে বাংলাদেশের নাম সমুজ্জ্বল করেছে। মুয়াজ ঢাকার মিরপুর-১ এ অবস্থিত মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামী, ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তিনি এ মাদরাসা থেকে হাফেজ হয়ে এখন কিতাব বিভাগে পড়াশোনা করছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ