জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের বিভিন্ন স্তরের পাঁচজন শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ তুর্কি স্কলারশিপ (Türkiye Bursları) অর্জন করায় তাদের উষ্ণ সংবর্ধনা জানিয়েছে সেবামূলক সংগঠন এমবিএম ফাউন্ডেশন।
রোববার (১৯ অক্টোবর) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পাঁচ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।
এমবিএম ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান, জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব।
এসময় তিনি বলেন, ‘আমাদের এই পাঁচজন শিক্ষার্থী কেবল আমাদের নয়, সমগ্র বাংলাদেশের শিক্ষাব্যবস্থার জন্যে এক অনুসরণীয় ধারা হিসেবে à¦