বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মিথ্যা মামলায় দুই মাদরাসা শিক্ষককে হয়রানি, মুক্তির দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া মাদরাসাতুস সুন্নাহ অ্যান্ড ইসলামিক স্কুলের দুই শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ঝিনাইদহ-কুষ্টিয়া মহা সড়কের শেখপাড়া ডিএম কলেজ এলাকায়।

এসময় মাদরাসার শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরাসহ কয়েকশত নারী পূরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের মিথ্যা মামলা প্রত্যাহার করে বন্ধ মাদরাসায় শিক্ষার পরিবেশ তৈরি করে দিতে প্রশাসনের নিকট দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া মাদরাসাতুস সুন্নাহ অ্যান্ড ইসলামিক স্কুলের শিক্ষক হাফেজ সাকিব সালিম বলেন, তাদের পরিচালক হাফেজ আল ইমরান ও তার ভাই জাকির মজমাদারের বিরুদ্ধে বলাৎকারের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এ ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দিয়ে মাদরাসায় শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ সৃষ্টি করতে হবে বলে জানান।

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক নাহিদা সুলতানা বলেন, একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দুই শিক্ষক জেলহাজতে। এ কারনে মাদরাসা বন্ধ থাকায় তার সন্তানের পড়ালেখা ব্যাঘাত ঘটছে। তার দাবি মিথ্যা মামলা থেকে দুই শিক্ষককে অব্যাহতি দিয়ে মাদরাসায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে প্রশাসন। অন্যথায় তারা আরও বড় আন্দোলন গড়ে তুলবেন বলে জানান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ