সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট

জামায়াতের নির্বাচনি সভা ভণ্ডুল করে দিলেন বিএনপির নেতাকর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুরের সালথায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি জনসভা ও যোগদান অনুষ্ঠান স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভণ্ডুল করে দিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সালথা উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল ফজল মুরাদ এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আবুল ফজল মুরাদ বলেন, শনিবার বিকেল ৩টার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিধুপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জামায়াতের নির্বাচনি জনসভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে সেখানে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অন্যায় ও বিধিবহির্ভূতভাবে পাল্টা সভা আহ্বান করে তাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানস্থলটিকে ভন্ডুল করে দেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জামায়াতের এই নেতা আরও বলেন, বিএনপির ওই নেতাকর্মীরা তিন-চারটি দলীয় ব্যানার তৈরি করে জামায়াতের আয়োজিত সব ধরনের প্রোগ্রাম ভন্ডুল করার চেষ্টা চালাচ্ছেন। আমরা বর্তমানে হুমকি ও আতঙ্কের মধ্যে আছি।

সভা ভন্ডুলের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, জামায়াতের ওই সভাস্থলে স্থানীয় বিএনপির এক নেতা জামায়াতে যোগদান করার কথা ছিল। তাই বিএনপির কিছু নেতাকর্মী ওই সভায় বাধা দিয়েছে বলে শুনতে পেয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, সালথা উপজেলা আমির অধ্যাপক আবুল ফজল মুরাদ, নায়েবে আমির আজিজুর রহমান মজনু, সেক্রেটারি তরিকুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল হোসেন, শ্রমিক কল্যাণের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী, মাঝারদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ওলিউজ্জামান, জামায়াত ইসলামী নেতা কাজী সায়েম প্রমুখ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ