শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

‘অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং ওএসডি করা জেলা প্রশাসকদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেস উর রহমান।তবে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নেই, তাদের বিরুদ্ধে মামলা হবে না বলেও জানান তিনি।

রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বিগত তিনটি প্রহসনের নির্বাচনে যারা জেলা প্রশাসক বা ডিসি হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন,  এমন শতাধিক কর্মকর্তার অনেককে দায়িত্বহীন বা ওএসডি করা হচ্ছে।

বেশ কয়েকজনকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হচ্ছে।

প্রশাসনিক ব্যবস্থা ছাড়াও কারো কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।

জনপ্রশাসন সচিব দাবি করেন, সরকার কারো বিরুদ্ধেই অবিচার এবং পক্ষপাতমূলক আচরণ করেনি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়ার শুধুমাত্র সেটাই নেওয়া হয়েছে। সেই তদন্তের ভিত্তিতেই অপরাধ অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার।

তবে ২০২৪ সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন, তাদের ব্যাপারে এখন গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে জানান তিনি।

এদিকে, বিভিন্ন মন্ত্রণালয়ে এখন অতিরিক্ত সচিবের দায়িত্বে রয়েছেন, এমন আরও নয়জন বঞ্চিত কর্মকর্তাকে সচিব করা হচ্ছে দ্রুততার সাথে। তারা প্রশাসনের সর্বোচ্চ পদ পাওয়ার যোগ্য বলেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ