সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান

আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনজামামুল হক 

আফগানিস্তানের বালখ প্রদেশে “হাজত রাওয়া” নামে প্রসিদ্ধ একটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে “পুণ্য প্রচার ও পাপ নিরোধ মন্ত্রণালয়”। মন্ত্রণালয় থেকে বলা হয়, স্থাপনাটি বিদআত ও কুসংস্কারের কেন্দ্রে পরিণত হয়েছিল। 

মন্ত্রণালয়ের মতে, মাজারটি মাজার-ই-শরীফ শহরে অবস্থিত ছিল এবং সেখানে লোকজন তাওয়াফ, পশু কোরবানি এবং মানত করার মতো কার্যকলাপ করছিল- যা ইসলাম ধর্মে শিরক হিসেবে বিবেচিত হয়। তদন্তের পর এই স্থাপনাটি আলেম পরিষদের সাথে সমন্বয় করে গুঁড়িছে দেওয়া হয়েছে।

বালখ মন্ত্রণালয়ের প্রধান মাওলানা উবায়দুল্লাহ হাক্কানি জানান, পরিদর্শনের সময় সেখানে একটি বস্তাভর্তি পুরনো কুরআনের পান্ডুলিপি পাওয়া যায়। যেগুলো অসম্মানজনকভাবে এবং ময়লার স্তুপের মত রাখা ছিল।  তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে প্রচুর সংখ্যক নারী বিশেষত সপ্তাহের বুধবারে ঐ মাজারে যেতেন তাদের মনোবাঞ্ছা পূরণের আশায়, যেখানে তারা ইসলামবিরোধী আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন।

স্থানীয় বাসিন্দারা মন্ত্রণালয়ের পরিদর্শকদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সমাজ থেকে কুসংস্কার ও অনৈসলামিক কার্যকলাপ দূর করার জন্য আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ