রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

‘কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “স্বৈরাচার পতনে যেন আর ১৬ বছর অপেক্ষা করতে না হয়, সে জন্যই আমরা কাজ করছি। আশা করি, আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে। কারণ, জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি তাদের থামাতে পারে না।”

মঙ্গলবার (১ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আয়োজিত এ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

এ সময় ড. ইউনূস বলেন, “এ দেশের জনগণ গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে সোচ্চার। ইতিহাস সাক্ষ্য দেয়, বারবার অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই দেশের মানুষ। তাই আগামী দিনেও কেউ যদি স্বৈরশাসনের চেষ্টা করে, জনগণ তা মেনে নেবে না।”

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান’ আমাদের আন্দোলনের ইতিহাসে অনুপ্রেরণার উৎস। তাই নতুন প্রজন্মের উচিত এই ইতিহাস জানা এবং গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ