মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

পদত্যাগ করলেন বাউবি'র প্রো-ভিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর তিনি তার পদত্যাগ পত্র জমা দেন।

অন্যদিকে ভিসি অধ্যাপক ড. সৈয়দ হুমায়ূন আক্তার , প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহ্মুবা নাসরিন , ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল এবং রেজিস্ট্রার ড. মো: শফিকুল আলম পদত্যাগ না করায় আজকেও ভিসির দপ্তরের সামনে বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের শিক্ষকবৃন্দ মানববন্ধন করেন। মানববন্ধনে আবারও অনতিবিলম্বে তাদেরকে পদত্যাগের আহবান জানানো হয়। স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাউবি'র বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো: মঈনুল ইসলাম এবং সমন্বয়ক অধ্যাপক আমিরুল ইসলাম।

উল্লেখ্য যে স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই বাউবি'র ভিসি, প্রো-ভিসি (শিক্ষা) এবং রেজিস্ট্রার গা ঢাকা দিয়ে আছেন। আত্মগোপনে থেকেই ভিসি ট্রেজারারের সাথে আঁতাত করে বাউবি'র ফান্ড থেকে কোটি কোটি টাকা লোপাট করা এবং নতুন করে স্বৈরাচারের দোসরদেরকে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়ার ষড়যন্ত্র করছেন বলে জানা গেছে। মানবতাবিরোধী অপরাধ ও জুলাই গণহত্যাকে সমর্থন করা, কোটা আন্দোলনে বিরোধিতা করে বক্তৃতা-বিবৃতি দেওয়া, বিভিন্ন ধরনের অনিয়ম-দুর্নীতি এবং বৈষম্য মূলক কাজের অভিযোগে বৈষম্য বিরোধী শিক্ষক ফোরাম তাদের পদত্যাগ দাবি করে আসছিলেন। অব্যাহত আন্দোলনের মাথায় পদত্যাগ করলেন প্রো-ভিসি ড. নাসিম বানু। আন্দোলনের সমন্বয়ক প্রফেসর আমিরুল ইসলাম তার এ পদত্যাগকে নিজেদের প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন এবং স্বৈরাচার ও দালালমুক্ত বিশ্ববিদ্যালয় গঠনে সহায়ক হবে বলে মনে করছেন। একইসাথে জুলাই গণহত্যার শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে এই প্রশাসনের স্বপদে বহাল থাকার কোন নৈতিক অধিকার নেই বলে জানান। তাই দ্রুত পদত্যাগ করে বিশ্ববিদ্যালয়কে কলংকমুক্ত করার জোর দাবি জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ