শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

হাদির কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছে জনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখযোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবরে দলে দলে আসছেন সাধারণ মানুষ। তারা এই বিপ্লবীর জন্য দোয়া করছেন।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে এমন দৃশ্য দেখা গেছে।

সকাল থেকে ছাত্র-জনতা দেখতে আসছেন বিপ্লবী হাদির কবর। কেউ কেউ তার সমাধির বাউন্ডারি থেকে দূর থেকে ঘুরে ঘুরে, কেউ কেউ কবর দেখছেন, কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে দোয়া করছেন। আবার কেউ পরিবার নিয়ে এসেছেন হাদির কবর দেখতে। সবার চোখে মুখেই রয়েছে শোক আর ক্ষোভের ছায়া।

সকাল ১১টার দিকে মিরপুর থেকে পরিবার নিয়ে হাদির কবর দেখতে এসেছেন বেসরকারি চাকরিজীবী আব্দুল আহাদ। এসময় কবরের পাশে দাঁড়িয়ে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

আব্দুল আহাদ বলেন, ‘স্বাধীন দেশে ভারত হস্তক্ষেপ করতে পারে না। কীভাবে খুনি ভারতে পালিয়ে যায়? খুনিদেরকে ভারত কেন আশ্রয় দেবে। ভারতের উচিত খুনিদের ফেরত দেওয়া এবং গুপ্তহত্যাকারীদের কোনো ধরনের সহায়তা না করা।’

তিনি আরও বলেন, ‘ভারত আর আওয়ামী লীগ একসূত্রে গাঁথা। তাদেরকে বাংলাদেশের মাটিতে আর জায়গা দেওয়া যাবে না। শহীদের রক্তে কেনা বাংলাদেশ। এই দেশে আধিপত্যবাদী শক্তির জায়গা দেওয়া যাবে না।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ