মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ইসলামি শিক্ষার অভাবে মানুষ বিপথগামী হচ্ছে : চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ধর্মীয় ও ইসলামি শিক্ষার অভাবে মানুষ বিপথগামী হচ্ছে। বিশেষ করে তরুণ ও উঠতি বয়সীদের মাঝে ভিন্ন ধর্মীয় চেতনা ঢুকছে। এভাবে ধর্মহীন জাতি তৈরি হচ্ছে।

রবিবার ( ৩০ জুন ) চট্টগ্রামে কিং অব আনোয়ার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইসলামি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন,  ৯ম শ্রেণীর ‘জীবন- জীবিকা’ বইয়ে ‘নারীরুপী পুরুষের অন্তর্বাসে ভরপুর ছবি সম্বলিত কিউআর কোড ব্যবহার’করে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত। ইচ্ছাকৃত ভাবেই এসব করা হলেও কর্তৃপক্ষ বেখবর।  কিভাবে একটি মুসলিম দেশের পাঠ্যপুস্তকে এসব অশ্লীল বিষয়যুক্ত হল তা অবশ্যই খতিয়ে দেখতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষা  সিলেবাস থেকে সকল অশ্লীল ভাষা, শব্দ, বাক্য বাদ দিতে হবে। ধর্মীয় অনুশাসনে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে আমরা কখনোই পশ্চিমাদের ভোগ্যপণ্য হতে দিতে পারি না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ