মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সংসদে নতুন অর্থবছরের বাজেট পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়েছে।

রোববার (৩০ জুন) সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট পাসের জন্য প্রস্তাব করলে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা পাস হয়।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এর আগে বাজেটে মন্ত্রণালয় ও বিভাগুলোর ব্যয় সম্পর্কিত ৫৯টি দাবির ওপর ভোটগ্রহণ করা হয। এসব দাবির বিপরীতে যে ছাঁটাই প্রস্তাবগুলো আসে তার মধ্যে তিনটির ওপর আলোচনার অনুষ্ঠত হয়। বিভাগগুলো হলো—আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় খাত। আলোচনার পর তা কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে গত ৬ জুন সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন৷  যা চলতি অর্থবছরের বাজেটের চেয়ে প্রায় ৩৬ হাজার কোটি টাকা বেশি। এতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৭৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়।  

রোববার পাস হওয়া এ বাজেট আগামীকাল ১ জুলাই থেকে কার্যকর হবে ৷

বাজেটটি প্রস্তাবের পর এর ওপর প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, অর্থমন্ত্রীসহ ২৩৬ জন সংসদ সদস্য সাধারণ আলোচনায় অংশ নেন।

গত ১১ জুন থেকে সরকারি দল আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টিসহ অন্যান্য দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা বাজেটের ওপর মোট ১১ দিন আলোচনা করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ