সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

জাবির সাবেক উপাচার্য কাজী সালেহ আহমেদ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী সালেহ আহমেদ মারা গেছেন।

মঙ্গলবার (২৫ জুন) ভোর ৬টার দিকে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

অধ্যাপক সালেহ আহমেদ ১৯৮৮ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার মেয়ে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপেনারশিপের ডিন অধ্যাপক মেহেরুন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তার প্রথম জানাজা আজ বাদ যোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত ও দ্বিতীয় জানাজা বাদ আসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তার মেয়ে অধ্যাপক মেহেরুন আহমেদ পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।

সাবেক উপাচার্য ও বিভাগীয় শিক্ষকের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন পরিবার গভীরভাবে শোকাহত।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ