মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

সকালে ৭টি খেজুর খাওয়া নিয়ে হাদিসের বাণী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খেজুর স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর একটি ফল। হাদিসে খেজুরের উপকারিতার কথা উঠে এসেছে অনেকবার। শুধু পুষ্টি নয়, এর রয়েছে নানা রকম ওষুধি গুণও। চিকিৎসাবিজ্ঞানের মতে, খেজুর খেলে শরীরে নানা উপকার হয়।

এরমধ্যে মদিনার ‘আজওয়া খেজুর’ নিয়ে রাসুলুল্লাহ সা.-এর একাধিক বর্ণনায় এসেছে আশ্চর্যজনক সব উপকারের কথা।

হজরত আয়েশা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সা. বলেছেন,‘মদিনার উচ্চভূমিতে উৎপন্ন আজওয়া খেজুরের মধ্যে রোগের শিফা রয়েছে। আর প্রথম ভোরে তা খাওয়া হলে এটি বিষের প্রতিষেধক হিসেবে কাজ করে (মুসলিম : ৫১৬৮)।’

অন্য এক হাদিসে হজরত সাদ রা. বলেন, আমি নবীজি সা.-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি ভোরে সাতটি আজওয়া খেজুর খাবে, সেদিন কোনো বিষ বা জাদুটোনা তার ক্ষতি করতে পারবে না (বুখারি : ৫৪৪৫)।’

হজরত আলি (রা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন সাতটি আজওয়া খেজুর খায়, তার পাকস্থলীর প্রতিটি রোগ দূর হয়ে যায় (কানজুল উম্মাল : ২৮৪৭২)।’

এছাড়া মহানবী (সা.)-এর ইফতারেও খেজুর ছিল প্রধান। হজরত আনাস রা. বলেন,‘নবীজি সা. কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। না পেলে শুকনো খেজুর, সেটাও না পেলে পানি (তিরমিজি)।’

উল্লিখিত উপকারিতাগুলো স্মরণে করে আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় থাকতে পারে খেজুরও। বিশেষ করে সকালে নিয়ম করে সাতটি খেজুর খাওয়ার অভ্যাস আপনার জীবনযাত্রায় বড় পরিবর্তন এনে দিতে পারে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ