মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর: মুসলিমদের উদ্বেগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শোয়াইব আস-সফাদী :  ভারতের বিজেপি শাসিত উত্তরাখণ্ড রাজ্যে ধর্মীয় আইনের স্থলে একক দেওয়ানি বিধান চালু করা হয়েছে।  মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, এই আইন সমাজে "সমতা" আনবে এবং “কুপ্রথা দূর করবে”। তবে মুসলিম সংখ্যালঘুদের মধ্যে এটি তীব্র অস্বস্তি ও উদ্বেগ সৃষ্টি করেছে।

আইনটি বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও লিভ-ইন সম্পর্ক নিবন্ধনের ক্ষেত্রে অভিন্ন বিধান নিশ্চিত করতে প্রণীত হয়েছে। আইনের সমর্থকরা বলছেন, এটি মুসলিম নারীদের বহুবিবাহ থেকে রক্ষা করবে এবং তাদের জন্য সমান সম্পত্তির অধিকার নিশ্চিত করবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আইনটি হিন্দু পিতৃতান্ত্রিক রীতিনীতি চ্যালেঞ্জ করে না এবং মুসলিম ব্যক্তিগত আইনকে অসমভাবে প্রভাবিত করছে।

মুসলিম নেতারা এই আইনের সমালোচনা করে একে "হিন্দু কোড" আখ্যা দিয়েছেন এবং বলেছেন, এটি তাদের ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত। জমিয়ত উলামা-ই-হিন্দ ও অন্যান্য সংগঠন এই আইনের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে।

অল ইন্ডিয়া মুসলিম উইমেন অ্যাসোসিয়েশনের সভাপতি আসমা জেহরা বলেছেন, "এই আইন ইসলামোফোবিয়ার একটি প্রকাশ এবং আমাদের ধর্মীয় পরিচয়ের ওপর আক্রমণ।"

আইনটি লিভ-ইন সম্পর্ক নিবন্ধন বাধ্যতামূলক করেছে। এর লঙ্ঘনকারীদের তিন মাসের জেল বা জরিমানার বিধান রাখা হয়েছে। সিনিয়র আইনজীবী গীতা লুথরা বলেছেন, "এটি ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার অধিকারের পরিপন্থী।"
গোয়া বাদে উত্তরাখণ্ড হলো ভারতের দ্বিতীয় রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর হয়েছে। এই উদ্যোগ বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক লক্ষ্য হলেও, এর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর প্রভাব নিয়ে বিতর্ক অব্যাহত।
সূত্র: আলজাজিরা

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ