বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর আগে, সবশেষ গত ৫ জুন একজনের মৃত্যু হয়েছিল।

শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায়  নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭৪টি। এর মধ্যে ৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এবং করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ জন ।

করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮০০ জন। এরমধ্যে ২৯ হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ