রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

নোয়াখালীতে হিযবুত তওহীদ এর কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বুধবার (১১ই জুন) সকাল ১০ টায় চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্স এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে সভাপতিত্ব করে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল কবির, মুহাম্মদ আরাফাত বিন জাহাঙ্গীর, মোবারক বিন মোর্শেদ ও মুহাম্মাদ মাহবুবুর রহমানের যৌথ সঞ্চালনায়,

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল কবির বলেন, অবৈধ দেশদ্রোহী উগ্র সংগঠন হিজবুত তওহিদ এর সকল কার্যক্রম নোয়াখালী সহ সারাদেশে বন্ধ করতে হবে এবং তাদের পত্রিকা দেশের পত্র বন্ধ করতে হবে। তিনি তার বক্তব্যে হিযবুত তওহীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও প্রশাসনকে দ্রুত এর পদক্ষেপ নিতে হবে। 

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট লেখক মাওলানা মুমিনুল হক চৌধুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষীপুর জেলার প্রচার সম্পাদক মাওলানা মঞ্জুরুল হাসান নাদিম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষধ গাজীপুর জেলার সভাপতি মাওলানা গাজী আল মাহমুদ, হেফাজতে ইসলাম নোয়াখালী জেলার সহ সেক্রেটারি মাওলানা ইনামুল হাসান ফারুকী, আরবী প্রতিবেদক বাইজিদ আজমাঈন ঢাকা, হেফাজতে ইসলাম নোয়াখালী জেলার প্রচার সম্পাদক মাওলানা ইমরান নোমানী,

নোয়াখালী জেলা পুলিশ লাইন্স জামে মসজিদের খতীব, মাওলানা মারুফ হোসাইন, যুব মজলিস নোয়াখালী জেলার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, হেফাজতে ইসলাম নোয়াখালী সদর উপজেলার সহ-দপ্তর সম্পাদক মুফতী সাইফুল ইসলাম ধর্মপুরী, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম,   প্রবাসী আলেম মাওলানা নূরুল আমিন তায়েফী, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তর শাখার সহ-সেক্রেটারি মাওলানা ইসমাইল সিরাজী, ও মাওলানা ফয়জুল্লাহ

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ