বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠতে হবে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ

ঝিনাইদহের পোড়াহাটি চুয়াডাঙ্গা দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসায় হাফেজে কুরআন ও এতিম বাচ্চাদের নিয়ে গুনীজনদের উপস্থিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা মিলনায়তনে ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও চুয়াডাঙ্গ দারুল কুরআন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব এ্যাডঃ আব্দুল আলিম  এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্রণালয়ের সচিব জনাব ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক জনাব আব্দুল মজিদ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিসিক চুয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি নাজমুল ইসলাম।

এসময় বক্তারা হাফেজ ছাএদের উদ্দেশ্যে বলেন, কুরআন মাজিদ হিফয পড়ার পাশাপাশি বাংলা অংক ইংরেজির উপরে ও সকলকে বিশেষ ভাবে গুরুত্ব দিতে হবে। সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠতে হবে। ইসলাম ও দেশের খেদমতে নিয়োজিত থাকতে হবে।

তারা মাদ্রাসার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং ভবিষ্যতে চুয়াডাঙ্গা মাদ্রাসা ও মসজিদের  উন্নয়নে পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ