মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

খালি পেটে কফি? হতে পারে যেসব ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিভিন্নভাবে আপনি হয়তো জেনেছেন কফি লিভার ভালো রাখতে সাহায্য করে। এমনকি, নিয়মিত ব্ল্যাক কফি সেবনে শরীরের বিপাক ক্রিয়া ভালো থাকে, যা ওজনও ঝরাতে সাহায্য করে। এটা জেনে হয়তো রোজ সকালেই খালি পেটে চিনি ছাড়া ব্ল্যাক কফি খাচ্ছেন। ব্ল্যাক কফি হজমশক্তি, বিপাক ক্রিয়া এবং লিভারের স্বাস্থ্যের জন্য অনেকাংশ ভালো হলেও খালি পেটে কফি খাওয়া ঠিক না। এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে।

ক্যাফিন দ্রুত আমাদের রক্তে মিশে আমাদের জীবনীশক্তি বৃদ্ধি করে। খালি পেটে কফি খেলে তা আরও দ্রুত রক্তে মেশে। আচমকা রক্তে ক্যাফিনের মাত্রা বৃদ্ধি পেলে তা থেকে উদ্বেগ বাড়তেও পারে। কিছু খাবারের সঙ্গে বা পরে কফি খেলে ততটা প্রভাব পড়ে না। কফিতে ক্যাফেইন  কর্টিসল ও অ্যাড্রেনালিন হরমোন তৈরি হতে বাধা দেয়। যা আপনার রক্তের শর্করার মাত্রাকে বাড়িয়ে দিতে পারে।

কফি অনেক সময় গ্যাস বৃদ্ধিতে উৎসের কাজ করে। কফি পাকস্থলী থেকে অ্যাসিড ক্ষরণে সাহায্য করে। খালি পেটে কফি খাওয়ার অভ্যাস তাই অনেকের ক্ষেত্রে আলসারের কারণও হতে পারে। তবে সবার শরীরের কফির প্রভাব একরকম নয়। অনেকের অ্যাসিডের সমস্যা হয়ও না।

সকালেই খালি পেটে কফি খেলে ক্ষুধা মরে যাবে। খেতে ইচ্ছা করবে না। শরীরও সঠিক পুষ্টি পাবে না। এতে শরীর ক্রমে খারাপ হতে থাকবে। তারপরও খালি পেটে কফি খাওয়ার থেকে কিছু দিয়ে কফি খাওয়াই ভালো।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ