মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

নতুন চুল গজাতে ব্যবহার করুন আমলকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাইরের ধূলা, ধোঁয়া, সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাবে চুলের ক্ষতি হয়। দূষণের কারণে চুল অনবরত পড়তে থাকে। এমনকি কারো কারো মাথায় নতুন চুল গজায় না। আর তখনই বিপত্তি ঘটে। চুলের ক্ষতি রুখতে ভরসা করতে পারেন আমলকীতে। আমলকীতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি ও খনিজ উপাদান। এটি শুধু ত্বক বা চুলের স্বাস্থ্য ভালো রাখতেই নয়, রোগ প্রতিরোধেও  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া বিভিন্ন ভিটামিন ও খনিজে ভরপুর আমলকিতে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস।এ উপাদান মাথায় রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি করে। রূপবিশেষজ্ঞরা বলছেন শুধু আমলকী খেলেই নয়, আমলকী ভেজানো পানি ব্যবহার করলে মাথায় দ্রুত নতুন চুল গজাবে। এমনকি পাতলা চুল ঘন হবে।

চুলের বৃদ্ধি

আমলকিতে রয়েছে ভিটামিন সি, যা কোলাজেন প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আমলকি ভেজানো পানি পান করলে শরীর ভালো থাকে, আবার চুলের বৃদ্ধিও ঠিকমতো হয়।

অকালপক্বতা

অনেকেরই কম বয়সে চুল পেকে যায়। এ সমস্যার সমাধানেও আমলকী ভেজানো পানি ব্যবহার করতে পারেন। এ পানিতে থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা চুল ভালো  রাখতে এবং পাকা চুলের সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

প্রদাহ কমায়

মাথার ত্বকের ছোটখাটো সংক্রমণ, খুশকির সমস্যা কমাতেও আমলকী ভেজানো পানি বিশেষ কার্যকর। এটি মাথা চুলকানোর সমস্যাও কমতে পারে। এছাড়া আমলকীতে থাকা বিভিন্ন ভিটামিন এবং খনিজের গুণে চুলের গোড়া মজবুত হয়, রুক্ষ চুলে প্রাণ ফেরে।

কীভাবে তৈরি করবেন

২ কাপ পানিতে একটি আমলকী কুচি কুচি করে কেটে দিন। এ পানি ফুটিয়ে নিন। পানি ফুটে বাদামি রঙের হলে ঠান্ডা করে ছেঁকে বোতলে ভরে নিন। সপ্তাহে এক দিন এই পানি মাথার ত্বক থেকে পুরো চুলে ব্যবহার করুন। আমলকী  ভেজানো পানি তৈরি করে স্প্রে বোতলে ভরে রাখতে পারেন। ফ্রিজে এটি সংরক্ষণ করা যায়। এর সঙ্গে পাতিলেবুর রস এবং কয়েক ফোঁটা মধু মিশিয়েও নিতে পারেন।

ব্যবহারের পদ্ধতি

শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পর আমলকী পানি ব্যবহার করুন। এ পানি ব্যবহারের পর ২ মিনিট মাথার ত্বকে মালিশ করুন। এরপর ধুয়ে ফেলুন। এতে মাথার ত্বক আর্দ্র থাকবে, চুলেও প্রাণ ফিরবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ