সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ‘মানুষের প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে’   আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী

থানকুনি পাতা খেলে কী স্মৃতিশক্তি বাড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

থানকুনি পাতা ভেষজ গুণসম্পন্ন একটি উদ্ভিদ। যুগ যুগ ধরে এই পাতা নানা অসুখ নিরাময়ে ঘরোয়া সমাধান হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনেকের ধারণা, থানকুনি পাতার রস নিয়ম করে খেলে স্মৃতিশক্তি বাড়ে। কিন্তু সত্যিই কী তা হয়?

ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমসে’র  এক প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক পুষ্টিগুণসম্পন্ন থানকুনি পাতা বনে জঙ্গলে জন্মালেও একাধিক রোগ দূর করতে পারে। এই পাতা খেলে পায়ের আঘাতজনিত ব্যথা অনেক কমে যায়। এই পাতার পুষ্টিগুণ ফোলাভাব কমিয়ে রক্ত চলাচল স্বাভাবিক রাখে।

অনেক ধরনের চর্মরোগ উপশমেও বড় ভূমিকা রয়েছে থানকুনি পাতার। এই পাতার রস ব্রণ নিরাময়ে সাহায্য করে।  ওজন কমাতেও বেশ কার্যকর এই পাতা। এই পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, থানকুনি পাতা অনেক নানা ধরনের শারীরিক সমস্যা দূর করলেও স্মৃতিশক্তি বাড়াতে পারে না। বরং বেশি পরিমাণে এই পাতা খেলে পেট খারাপ থেকে বমি হওয়ার ঝুঁকিও রয়েছে। এ কারণে নিয়মিত খেলেও এই পাতা খেতে হবে পরিমাণ বুঝে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ