শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

রজব মাসের চাঁদ দেখা গেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায় মাগরিবের পর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্ম উপদেষ্টা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, রজব থেকে রমজান পর্যন্ত সময়কাল চাঁদ দেখার ভিত্তিতেই নির্ধারিত হয়। রজব মাস শেষ হলে শাবান মাস তার নিজস্ব চাঁদ দেখার মাধ্যমে শুরু হয় এবং এরপর রমজানের চাঁদ দেখা গেলে রোজার মাস শুরু হয়। সাধারণত রজব শুরুর প্রায় দুই চান্দ্র মাস পর রমজান আসে, তবে চূড়ান্ত সময় নির্ভর করে চাঁদ দেখার ওপর।

ইসলামে রজব, জিলকদ, জিলহজ ও মহররম—এই চারটি মাস বিশেষ মর্যাদাসম্পন্ন। ঐতিহ্য অনুযায়ী এসব মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল এবং অন্যায়-অপরাধ থেকে বিরত থাকার ওপর গুরুত্ব দেওয়া হতো।

রজব মাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো ২৬ তারিখের রাত। মুসলমানদের কাছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মেরাজে গমন করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার নির্দেশ নিয়ে ফিরে আসেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ