শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কুমিল্লায় হেফাজত নেতার ওপর সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক এবং জামিয়া দারুল উলুম মুহিউস সুন্নাহ করিমপুরের নায়েবে মুহতামিম মুফতি মানসুর কবির সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ির সামনে একদল কালো মুখোশধারী দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় গ্রামে নিজ বাড়ি থেকে মাহফিলে যাওয়ার উদ্দেশে বের হওয়ার সময় ওঁৎ পেতে থাকা একদল মুখোশধারী দুর্বৃত্ত তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। তাঁর আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে আঘাত গুরুতর হওয়ায় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ