শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


আন্তঃবাহিনী আজান ও কেরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তঃবাহিনী আজান ও কেরাত প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সেনাবাহিনী দল চ্যাম্পিয়ন এবং নৌবাহিনী দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসের ৯০১ সেন্ট্রাল ওয়ার্কশপ-ইএমইর মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে সদর দফতর লজিস্টিকস এরিয়ার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, এ প্রতিযোগিতায় মেজর জেনারেল মোস্তাগাউছুর রহমান খান ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মোট তিনটি দল (সেনা, নৌ ও বিমান)