বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ভারতে স্কুলের খাবারে সাপ, অসুস্থ শতাধিক শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে এক স্কুলে মধ্যাহ্নভোজে মৃত সাপ পাওয়ার পর সেই খাবার খেয়ে শতাধিক শিশুর অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দেশটির জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

এনএইচআরসি এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিবেদন অনুযায়ী, রাঁধুনি মৃত সাপটি সরিয়ে ফেলার পরও সেই খাবার শিশুদের পরিবেশন করেন। গত সপ্তাহে বিহারের মোকামা শহরের একটি সরকারি স্কুলে এ ঘটনা ঘটে।বিহার ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্যগুলোর একটি। 

কমিশন স্থানীয় সরকারি কর্মকর্তাদের ও পুলিশকে গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে, যেখানে বলা হয়েছে—স্কুলের মধ্যাহ্নভোজ খাওয়ার পর ‘শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে’।

 
ঘটনার পর শিশুদের পরিবার ক্ষোভে ফেটে পড়ে এবং বিক্ষোভ প্রদর্শন করে। বিবৃতিতে বলা হয়েছে, ‘মধ্যাহ্নভোজ খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর প্রতিবাদকারী গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেন।

ভারতের সরকারি স্কুলগুলোতে লাখ লাখ শিশুকে বিনা মূল্যে দুপুরের খাবার দেওয়া হয়, যাতে শিশুরা স্কুলে পড়াশো