তরুণ আলেমদের বিরুদ্ধে “সাজানো জঙ্গি মামলা” প্রত্যাহার ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্তকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর একটি গুরুত্বপূর্ণ স্থানে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাইখুল হাদীস হাফেজ মাওলানা ইউনুছ ঢালী এবং যৌথভাবে সঞ্চালনা করেন মুফতি রফিকুল ইসলাম আশরাফী ও মুফতি মঈনুদ্দীন খান তানভীর।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, আসিফ আদনান ও জাকারিয়া মাসুদসহ তরুণ ইসলামী দাঈদের বিরুদ্ধে করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।