শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

ইরাকের শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫০


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইরাকের ওয়াসিত প্রদেশের কুত শহরের একটি নতুন শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে সদ্য চালু হওয়া ‘হাইপার মল’-এ এ দুর্ঘটনা ঘটে।

ওয়াসিতের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ-কে বলেন, নিহতদের অধিকাংশের দেহ মারাত্মকভাবে পুড়ে গেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন প্রথমে মলের প্রথম তলা থেকে ছড়িয়ে পড়ে। উদ্বোধনের মাত্র পাঁচ দিন পরেই এই দুর্ঘটনায় শপিংমলের নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ঘাটতির অভিযোগ উঠেছে।

আগুন নেভাতে দমকল বাহিনী দীর্ঘক্ষণ অভিযান চালায়। ভোর ৪টা পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় হাসপাতালে একাধিক দগ্ধ মরদেহ রাখা হয়েছে।

এই শোকাবহ ঘটনায় গভর্নর মিয়াহি প্রদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তিনি জানান, মল কর্তৃপক্ষ ও ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ