সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ?

ঢাকা-১৮ আসনে রিকশা প্রতীকে মনোনয়ন পেলেন মুফতি নেয়ামতুল্লাহ আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মুফতি নেয়ামতুল্লাহ আমিন।

দলীয় সূত্রে জানা গেছে, জনসম্পৃক্ততা, নেতৃত্বগুণ ও ইসলামি আদর্শে অবিচল থাকার কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিদ্ধান্তেই তাকে ঢাকা-১৮ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই উত্তরাসহ আশপাশের এলাকায় আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, শুরু হয় পোস্টারিং, প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুফতি নেয়ামতুল্লাহ আমিন আওয়ার ইসলামকে বলেন, “আমার রাজনৈতিক পথচলার শুরু হয়েছিল মাদ্রাসার ছাত্রদের অধিকার রক্ষার আন্দোলন থেকে। আজ সেই ছাত্রদের প্রতিনিধি হয়ে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই আমি প্রার্থী হয়েছি, ক্ষমতার লোভে নয়।”