রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

গোলাপগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের রোগমুক্তি কামনা এবং ২৪'র গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৭ জুলাই) বিকেল ৪ টায় ঢাকাদক্ষিণ ডাক বাংলো পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহ সভাপতি আলহাজ শামসুদ্দিন বাণীগ্রামী, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তুখোড় ছাত্রনেতা মাওলানা ফরহাদ আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়ত'র সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান, এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা।

এছাড়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা কবির আহমদ, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওঃ ফয়সল আহমদ, ঢাকাদক্ষিণ মাদরাসার নির্বাহী মুহতামিম মুফতি খায়রুল আমিন মাহমুদী, উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কাসিম, জেলা দক্ষিণ যুব জমিয়ত সহ সভাপতি রেজাউল করিম রাজু, যুবনেতা আব্দুল্লাহ আল মাহমুদ, মাওলানা রেদোয়ান আহমদ, মাওলানা আফজল হোসাইন, যুবনেতা মাওলানা মুফতি রুহুল কুদ্দুস, মাওলানা মাহমুদুল হক, আন্দোলনে ঢাকাদক্ষিণের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন এই প্রজন্মের জন্য একটি নতুন দিকনির্দেশনা হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ যেন শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন হয়—সে লক্ষ্যে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির তাড়াতাড়ি বিচার, শহীদদের সরকারিভাবে শহীদ ঘোষণা ও ভাতা প্রদান এবং আহতদের চিকিৎসার পূর্ণ খরচ সরকারের পক্ষ থেকে বহন করতে হবে।

আলোচনা সভা শেষে ২০২৪ সালের আন্দোলনে ঢাকাদক্ষিণের ৭ শহীদ পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাদের মাগফিরাত ও আহতদের রোগমুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন সভার বিশেষ অতিথি ঢাকাদক্ষিণ মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল্লাহ মাসরুর আকুনী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ