শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

ফিলিস্তিনে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনে অবরুদ্ধ পশ্চিম তীরের জেনিনে শনিবার ইসরাইলি বিমান হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনের বার্তাসংস্থা ওয়াফা ও স্থানীয় কর্মকর্তাদের বলেছেন, ইসরাইলের ছোঁড়া একটি ড্রোন প্রথমে জেনিন শহরের এক রাস্তায় আঘাত হানে। এতে ১৬ বছর বয়সী আহমদ আল-সাদি নিহত এবং আরো দু’জন গুরুতর আহত হন। পরে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জেনিন এলাকায় ইসরাইলি বিমান হামলায় আরো চারজন নিহত হয়েছেন।

জেনিনের গভর্নর কামাল আবু আল-রবের মতে, দ্বিতীয় ও তৃতীয় হামলাটি কয়েক মিনিট পরে দু,টি পৃথক স্থানে ঘটে।

গাজায় যুদ্ধবিরতি দেওয়ার মাত্র কয়েকদিন পরেই ইসরাইল ‘আয়রন ওয়াল’ নামে এই মারাত্মক অভিযান শুরু করেছে। এই অভিযানে ইসরাইলি বাহিনী তাদের দখলকৃত এলাকাজুড়ে কমপক্ষে ২০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আরো অনেক ফিলিস্তিনিকে আহত করেছে।

জেনিনে হামলার পাশাপাশি ইসরাইলি সেনাবাহিনী টানা ছয় দিন ধরে তুলকারেম শহর ও এর শরণার্থী শিবিরে তীব্র সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এতে বহু ফিলিস্তিনিরা তাদের বাড়িঘর ছেড়ে উদ্বাস্তু হয়ে পড়ছে। 

শনিবার ইসরাইলি বাহিনী পশ্চিম তীরের নিকটবর্তী বালাতা ক্যাম্প, নাবলুস ও আল-আইন শরণার্থী শিবিরসহ আরো বেশ কয়েকটি এলাকায় হামলা চালায়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ