তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হয়ে সিরিয়াকে পুনর্গঠন ও উন্নয়নে সহায়তা করতে হবে।
বুধবার আঙ্কারায় তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তানের পররাষ্ট্র, পরিবহন ও বাণিজ্য মন্ত্রণালয়গুলোর ত্রিপাক্ষিক বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ফিদান বলেন, আমরা বিশ্বাস করি যে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হল সিরিয়াকে পুনর্গঠন করা এবং তাকে নতুন করে দাঁড় করাতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, “সিরিয়ায় ইতিবাচক ও আশাব্যঞ্জক পরিবর্তনগুলো এই অঞ্চলের জন্য একটি নতুন সম্ভাবনার জানালা খুলে দিয়েছে। সিরিয়ার স্থিতিশীলতা ও উন্নয়ন এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সহজতর করবে এবং পরিবহন, বাণিজ্য ও জ্বালানি খাতে নতুন সুযোগ সৃষ্টি করবে।”
তুরস
