শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

দক্ষিণ কোরিয়ায় এবার যাত্রীবাহী বিমানে আগুন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় এবার একটি যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় বুসান শহরে গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণপূর্বাঞ্চলীয় বুসান শহরের বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে আগুন ধরে গেছে। তবে নিরাপত্তাকর্মীরা কেবিন ক্রু-সহ ১৭৬ আরোহীকে বিমান থেকে নিরাপদে সরিয়ে নিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার দমকল কর্তৃপক্ষ বলছে, রাজধানী সিউল থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশ্যে উড্ডয়নের অপেক্ষায় থাকা এয়ার বুসানের একটি বিমানের পেছনের অংশে আগুন ধরে যায়। পরে নিরাপত্তাকর্মীরা বিমানের ১৭৬ আরোহীর সবাইকে নিরাপদে নামিয়ে আনেন। এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন ধরে যাওয়া এয়ার বুসানের ওই প্লেনে ১৬৯ জন যাত্রী ও ৭ কেবিন ক্রু ছিলেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ১৮১ যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬। এর মধ্যে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে প্লেনটি। এতে ওই বিমানের ১৭৯ যাত্রীর প্রাণহানি ঘটে।

 সূত্র: রয়টার্স, দ্য স্ট্রেইটস টাইমস, ইয়োনহাপ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ