মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে তাদের বৈঠক হতে পারে বলে জানিয়েছে ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) ফ্লোরিডায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের।
ট্রাম্প বলেন, ‘আজ (সোমবার) সকালে তার সঙ্গে আমার দীর্ঘ সময় আলোচনা হয়েছে। তিনি সম্ভবত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন। আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে। ’
ফোনালাপ নিয়ে সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদি লেখেন, ‘আমরা এমন একটা ভরসাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর, যা দুই দেশের জন্য লাভজনক হবে। আমাদের
