সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় গ্রামের ২০ শতাংশ মানুষ নিশ্চিহ্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া ইউক্রেনের খারকিভ অঞ্চলের কুপিয়ানস্কের হরোজা গ্রামে । খারকিভের আঞ্চলিক প্রধান ওলেহ সায়নেহুবোভ হামলাটিকে এই অঞ্চলের ‘নৃশংস অপরাধ হিসেবে অভিহিত করেছেন। তিনি নিশ্চিত করেছেন, যারা নিহত হয়েছেন তারা ওই গ্রামের বাসিন্দা ছিলেন এবং রাশিয়ার এ হামলায় একসঙ্গে গ্রামের ২০ শতাংশ মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছেন।  রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কর্মকর্তা বলেছেন, ‘গ্রামের এক-পঞ্চমাংশ মানুষ একটি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

ছোট্ট এ গ্রামটিতে ২০২০ সালে মাত্র ৫০০ মানুষের বসবাস ছিল। যুদ্ধ শুরুর পর গ্রামটি দখল করে নিয়েছিল রাশিয়ার সেনারা। এরপর পাল্টা আক্রমণ চালিয়ে এটি পুনর্দখল করেছিল ইউক্রেনীয় বাহিনী। রুশ বাহিনীর ছোড়া এ ক্ষেপণাস্ত্রে ৫১ জন নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের প্রায় সবাই গ্রামবাসী এবং তারা যুদ্ধে নিহত এক সেনার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে একটি ক্যাফেতে জড়ো হয়েছিলেন। সেখানেই এই হামলা চালানো হয়।

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ