সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট

‘জান-মালের নিরাপত্তা দিতে পারলে ভিন্ন ধর্মিরাও ভোট দেবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ভিন্ন ধর্মি ভোটাররা যারা একসময় আওয়ামী লীগকে ভোট দিতেন, তাদের জান-মালের নিরাপত্তা যারা দিতে পারবে তারা এবার সেই পক্ষেই ভোট দেবে।

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে শনিবার বিকেলে চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সদর উপজেলা ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, অনেকে আমাকে বলেন-আওয়ামী লীগ ও হিন্দু ভোটাররা, যারা আওয়ামী লীগে ভোট দিতেন, এখন কাকে ভোট দেবেন? আমি বলেছি, যারা আওয়ামী লীগ ও হিন্দু ভোটারদের জান-মালের নিরাপত্তা দিতে পারবে, তারাই এবার তাদের ভোট পাবেন। এতে কোনো সন্দেহ নেই।

তিনি আরও বলেন, হিন্দুদের জান-মালের নিরাপত্তা একমাত্র ইসলামী আন্দোলনের প্রার্থীরাই দিতে পারবেন। তাদের হাতেই এসব ভোটার নিরাপদ থাকবেন। কারণ ইসলাম এমন এক ধর্ম, এমন এক আদর্শ-যারা ইসলাম অনুযায়ী চলে, তারা আদর্শবান হয়ে যায়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ