শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ

শরহে বেকায়ায় বেফাক পরীক্ষায় ইতিহাস গড়ল জামিআ রাব্বানিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষায় সানাবিয়া উলয়া মারহালায় জামিআ রাব্বানিয়া ঐতিহাসিক ফলাফল অর্জন করেছে। ২৬ জন পরীক্ষার্থীর মাঝে ২৪ জনই মেধা তালিকায় স্থান পেয়েছে।

আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি ছাড়া এই মারহালায় এমন ঘটনা খুবই বিরল। বিষয়টিকে প্রতিষ্ঠানটির ছাত্র ও ওস্তাদগণের সুচিন্তিত ফিকির ও প্রাণপণ চেষ্টা এবং দুআ-কান্নাকাটির ফসল হিসেবে দেখছেন দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম। 

এছাড়াও জামিআ রাব্বানিয়া থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে হিফয বিভাগসহ সর্বমোট ১৯৮ জন। কিতাব বিভাগে ২৫৮ জন পরীক্ষার্থীর মাঝে মেধা তালিকায় ১৮৮ জন। অর্থাৎ শতকরা ৭২.৮৬ জন মেধা তালিকায় রয়েছে।


উল্লেখ্য, ঈদের পর ৬ ই শাউয়াল আগামী শিক্ষাবর্ষে ভর্তি নেওয়া হবে। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ফরম সংগ্রহ করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

জামিআর অবস্থান: রব্বানী নগর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। 

সার্বিক যোগাযোগ:
01873909955, 01813306755.

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ