রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জে মহাসড়ক অবরোধ করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি নামক স্থানে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও হামলায় জড়িত পুলিশ-সেনা সদস্যদের শাস্তির দাবি জানান। 

অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার, সদস্য আল আমিন হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, চব্বিশের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর হামলা আমাদের হতবাক করেছে। অন্তর্বর্তীকালীন সরকার নীরব দর্শকের মতো দেখছে। এই সরকারের উপদেষ্টামণ্ডলী আনফিট। তাদের দেশ চালানোর আর কোনো যোগ্যতা নেই। অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার এবং ভারতীয় দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা হলে শুধু বরিশাল নয়, পুরো দেশ অচল করে দেওয়া হবে।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম বলেন, কিছু বিক্ষোভকারী মহাসড়ক অবরোধ করেছিলেন। ১০ মিনিট পর তারা সড়ক ছেড়ে দিয়েছেন। এরপর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ