রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

হত্যার উদ্দেশ্যে নুরের ওপর হামলা করা হয়েছে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাটি পূর্বপরিকল্পিত এবং তাকে হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৩১ আগস্ট) বেলা ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে নুরুলের ওপর এই পৈশাচিক আক্রমণ কেন হলো— এটাই বড় প্রশ্ন। আমার মনে হয় এটি পূর্বপরিকল্পিত। তাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা। শরীরের যেসব জায়গায় আঘাত করা হয়েছে, তা যদি সামান্য এদিক-ওদিক হতো, তাহলে তার মৃত্যু অনিবার্য ছিল।’

হামলার দিনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নুরুল শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছিলেন। সেখানে কোনো সহিংসতা হয়নি। ‘গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ করা অধিকার। সে যত বড় অপরাধীই হোক না কেন, তাকে এভাবে হামলা করা যায় না।’

এই হামলাকে গভীর চক্রান্তের অংশ আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘গণ অধিকারের অফিসে ঢুকে এভাবে রক্তাক্ত করা নিছক দুর্ঘটনা নয়, উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র। ৫ আগস্টের পরাজিত শক্তিরাই নানা কৌশলে তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে।’

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, নুরুলের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, পরে প্রয়োজন হলে কেবিনে বা অন্য কোথাও স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে— এ বিষয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, ‘এটি আমাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। তবে আমার মনে হয়, ফ্যাসিবাদ ও তাদের দোসরেরা দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে স্থিতিশীল হতে দেবে না। তাদের হাতে পাচার হওয়া বিপুল অর্থ রয়েছে।’

তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং প্রয়োজনে নুরুলকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান। এসময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ