শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মিরপুর-১১ নম্বরে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এমন পরিস্থিতিতে সকাল থেকে যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে। ভোগান্তির মধ্যে রয়েছেন পথচারীরা।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ওই এলাকার ‘কটন টেক্সটাইলের’ শ্রমিকরা মিরপুর-১১ নম্বরের পূরবী সিনেমা হল-সংলগ্ন পোস্ট অফিসের সামনের রাস্তা অবরোধ করেন।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (পেট্রোল) মো. আফজাল হোসেন বলেন, সকাল থেকে কটন টেক্সটাইল গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে পোস্ট অফিসের সামনের রাস্তায় যান চলাচল ডাইভারশন করে দিতে হয়েছে। এতে সকাল থেকে যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, কটন টেক্সটাইলের মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। ‌দুই পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত মীমাংসা করার চেষ্টা করছি। রাস্তা থেকে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ