শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে কোরআনের হাফেজদের সম্মাননা অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের হেবরন শহরে পবিত্র কোরআন হিফজের ২০তম সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২০ এপ্রিল) ইসলামিক চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ফিলিস্তিনের ১৩২ নারী ও পুরুষ হাফেজ অংশগ্রহণ করে।

বর্ণাঢ্য এ সম্মাননা অনুষ্ঠানে ফিলিস্তিনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী সদস্য আহমদ আল তামিমি, সুপ্রিম ইসলামিক কাউন্সিল ও আল-আকসা মসজিদের খতিব শায়খ ইকরামা সাবরি, ওয়াকফ ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি শায়খ ওয়াফিক আলাবি, ইসলামিক চ্যারিটেবল সোসাইটির প্রধান জুওয়াইদ আল তামিমি, জেরুজালেমের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা।

শায়খ ইকরামা সাবরি বলেন, পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করায় এ ধরনের সম্মাননার উদ্যোগ খুবই প্রশংসনীয়। ফিলিস্তিন জাতি সব ধরনের বাধা-বিপত্তি উপেক্ষা করে একের পর এক সাফল্য ছিনিয়ে আনবে। আল-আকসা মসজিদ ও ইবরাহিমি মসজিদসহ জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ইসরায়েলি বাহিনীর
দখলদারি ও সহিংসতা একদিন ব্যর্থ হবে।

জুওয়াইদ আল তামিমি বলেন, পবিত্র রমজান মাসে অনাথ অভাবী মানুষের সেবায় এ সংস্থা কাজ করে যাচ্ছে। এতিম শিশুদের সহযোগিতা করতে ১৯৬১ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষার্থীদের সম্মাননা দিয়ে আসছে। কোরআনের শিক্ষা প্রচার-প্রসারে সংস্থাটি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ